• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে

কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে।
তোর মা যশোদা কিরূপ হালে আছে রে।
শোকে তোর পিতা নন্দ
কেঁদে কেঁদে হয় অন্ধ
আরও গোপীগণ হয়ে ধন্ধ
রয়েছে রে।
বালবৃদ্ধ যুবা আদি
নিরানন্দ নিরবধি
তারা না দেখে চরণ-নিধি
তোর ওরে।
পশুপক্ষী উচাটন
না শুনে তোর বাশীর গান
লালন কয়, ছিদাম করে হেন
বিনয় রে।।

————
লালন-গীতিকা, পৃ. ২৪২-৪৩।
কথান্তর :
কোথাই কানাই গেলি রে ভাই।
একবার এসে দেখা দে রে প্রাণ জুড়াই।
শোকে তোর পিতা নন্দ
কেঁদে কেঁদে হল অন্ধ
আরও সবে নিরানন্দ।
ধেনু গাই।
কি দোষে গেলি তুই রে
আমাদের সব অনাথ করে
দয়ামায়া তোর শরীরে
কিছুই নাই।
পশুপক্ষী নর আদি
নিরানন্দ নিরবধি
লালন শুনে ছিদাম উক্তি
বলে তাই।।– ঐ, পৃ. ২৩৯-৪০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কাজ কি আমার এ ছার কুলে
Next Post:কার ভাবে এ ভাব বল রে কানাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑