• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাজ কি আমার এ ছার কুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কাজ কি আমার এ ছার কুলে

কাজ কি আমার এ ছার কুলে।
আমার গৌর চাঁদকে যদি মেলে।
মনচোরা পাসরা গোরা রায়
অকূলের কূল জগৎময়
ভোগের আশায়
সে কুল দোষায়
বিপদ ঘটিবে তার কপালে।
কুলে কালি দিয়ে ভজবো সই
অন্তিম কালের বান্ধব যেই
ভব-বন্ধু জন
কি করবে তখন
দীনবন্ধুর দয়া না হইলে।
কুল-গৈরবী লোক যারা
গুরু-গৌরব কি জানে তারা
যে ভাবের যে লাভ
জানা যাবে সব
লালন বলে, আখের হিসাব কালে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১২-১৩; লালন-গীতিকা, পৃ. ২২৫
কথান্তর : অন্তরা ও সঞ্চারী– মনচোরা নাগরা রাই
অকূলের কূল জগৎ গোসাঁই
সব কুল আশায়
সে কুল দোহায়
বিপদ ঘটালে তার কপালে।
কুলে কলি দিয়ে ভজিব সই
আন্তিম কালের বন্ধু যে ওই
ভব-বন্ধু জন
কি করবে তখন
দীনবন্ধু দয়া না করিলে।।– লালন সঙ্গীত, পৃ. ২৫৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কোন রসে প্রেম সেধে হরি
Next Post:কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑