• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মা যশোদে গো, তা আর বললে কি হবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ও মা যশোদে গো, তা আর বললে কি হবে

ও মা যশোদে গো, তা আর বললে কি হবে।
গোপালকে যে এঁটো দেই মা, মনে যে ভাব ভেবে।
মিঠার জন্য এঁটো দেই মা
পাপ-পুণ্যি জ্ঞান থাকে না
গোপাল খেলে হই সান্ত্বনা
পাপ আর পুণ্যি কে ভাবে।
স্কন্ধে চড়ায়, স্কন্ধে চড়ি
যে ধরায় সে ভাব ধরি
এসবও বাসনা বুঝি তারি
ছিল গো পূর্বে।
গোপালের মনে যে ভাব
বলতে বলতে আকুল হই মা তা সব
লালন বলে, পাপ-পুণ্যি লাভ
ভুল হয় গোপালকে সেবে।।

————
লালন-গীতিকা, পৃ. ২৩৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা
Next Post:ও মা যশোদা, তোর কৃষ্ণ ধনকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑