• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা

ও গৌরের প্রেম রাখিতে
সামান্যে কি পারবি তোরা।
কুলশীল ইস্তফা দিয়ে
হতে হবে জেন্তে মরা৷
থেকে থেকে গোরার হৃদয়
কত ভাব হয় গো উদয়
ভাব জেনে ভাব দিতে সদায়
জানবি কঠিন কেমন ধরা।
পুরুষ-নারীর ভাব থাকিতে
পারবি কি সে ভাব রাখিতে
আপনার আপনি হয় ভুলিতে
যে জন গৌর-রূপ নিহারা।
গৃহে ছিলি ভালই ছিলি
গৌর-হাটায় মরতে গেলি
লালন বলে, কি আর বলি
দুকুল যেন হোসনে হারা।।

————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১দ//.
‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণে “কুলশীল ত্যাগ করিয়ে হতে হবে জ্যান্তে মরা” এবং আতভাগের ২য় চরণে “গৌর ভজিয়ে মরতে এলি”– এরূপ পাঠভেদ আছে।– পৃ. ২২১-২২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়
Next Post:ও মা যশোদে গো, তা আর বললে কি হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑