• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার মানুষ ভাসছে রসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সোনার মানুষ ভাসছে রসে

সোনার মানুষ ভাসছে রসে।
যে জেনেছে রসপন্থী, সে দেখতে পায় অনায়াসে।
তিন শ ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদি
তার মধ্যে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে।
পিতামাতার নাই ঠিকানা
অচিন দেশে বসতখানা
আজগুবি তার আওনা-যাওনা
কারণ বারির যোগ বিশ্বাসে।
অমাবস্য চন্দ্র উদয়
দেখতে যার বাসনা হৃদয়
লালন বলে, থাক সদায়
ত্রিবেণীতে থাকো বসে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৭; লালন-গীতিকা, পৃ. ৩৩; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪৫-৪৬ (ধুয়ার ২য় চরণে ‘রসপন্থী’ স্থলে ‘রস-পান্তি’ কথান্তর আছে );
‘হারামণি’ ৫ম খণ্ডে ভনিতার চরণ এভাবে লেখা হয়েছে : “লালন বলে থেইকো সদায়/থেইকো ত্রিবেণীর কিনারায় বসে।।“– পৃ. ৬৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে
Next Post:স্বরূপ রূপে নয়ন দেরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑