• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে

সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে,
যেমন মেঘে বিদ্যুৎ খেলে।
জল নিরূপণ হবে যদি
জানা যায় সেই রূপনিধি
মানুষের করণ হবে সিদ্ধি
সে রূপ দেখিলে।
গুরু কৃপা তনু যারা
নয়ন তাদের দীপ্তকারা
রূপ-আশ্রিত হয়ে তারা
যায় ভবপারে চলে।
স্বরূপ রূপে রূপের কিরণ
স্বর্গ মর্ত্য পাতাল ভুবন
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
একবার দেখ নয়ন খুলে।।

————
লালন ও তাঁর গান, পৃ. ৮৪; লালন-গীতিকা, পৃ. ৫৬-৫৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আমার দিন কি যাবে এই হালে
Next Post:সোনার মানুষ ভাসছে রসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑