• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যার নাম আলেক মানুষ আলেকে রয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যার নাম আলেক মানুষ আলেকে রয়

যার নাম আলেক মানুষ আলেকে রয়,
শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়৷
রস-রতি অনুসারে
নিগূঢ় ভেদ জানতে পারে
রতিতে মতি ঝরে
মূল খণ্ড হয়।
নিলেয় নিরাঞ্জন আমার
আধ নিলে করলেন প্রচার
জানলে আপনার জন্মের বিচার
সব জানা যায়।
আপনার জন্মলতা
জানগে তার মূলটি কোথা
লালন কয়, হবে শেষে
সাঁই পরিচয়।।

————
মুহম্মদ মনসুরউদ্দীন বাউল গান, প্রবাসী, জ্যৈষ্ঠ ১৩৩৫, পৃ. ৩১৪; হারামণি, ১ম খণ্ড, পৃ. ৪১-৪২; ৪র্থ খণ্ড, পৃ. ৬৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ
Next Post:যারে ধ্যানে পায় না মহামুনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑