• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ

মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ
বুঝতে পারে।
আপনি রাজা আপনি প্রজা
ভবের পরে।
আহাদ রূপ লুকায় হাদি আহমদি
রূপ ধরে।
এ মর্ম না জেনে বান্দা
পড়বি ফেরে।
বাজিগর পুতলা নাচায়, কথা কহায়
আপনি তারে।
জীব-দেহ সাঁই চালায় ফেরায়
সেই প্রকারে।
আপনারে চিনবে যে জন, পশবে সে জন
ভেদের ঘরে।
সিরাজ সাঁই কয়, লালন কি আর
বেড়াও ঢুঁড়ে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৫; লালন-গীতিকা, পৃ. ১৪৬ (এখানে ধুয়ার ১ম চরণ “মেরে সাঁইর কুদরতি, তা কেউ বুঝতে পারে” রূপে সংকলিত হয়েছে। এ ছাড়াও ৬ষ্ঠ চরণে ‘চালায়’ স্থলে ‘লীলায়’ কথান্তর আছে)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে
Next Post:যার নাম আলেক মানুষ আলেকে রয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑