• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মানুষ ভজলে সোনার মানুষ হবি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছেড়ে ক্ষ্যাপারে, তুই মূল হারাবি
দ্বি-দলের মৃণালে
সোনার মানুষ উজলে;
মানুষ-গুরুর কৃপা হলে
জানতে পাবি।
এই মানুষে মানুষ গাথা
দেখ না যেমন আলেক লতা;
জেনে শুনে মুড়াও মাথা
জাতে ত্বরাবি৷
মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যাকার
লালন বলে, মানুষ আকার
ভজলে ত্বরাবি।৷

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬২; লালন-গীতিকা, পৃ. ২৭১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মানুষ ধর নিহারে রে
Next Post:মানুষ লুকাইল কোন শহরে

Reader Interactions

Comments

  1. Tuity

    December 12, 2025 at 4:18 am

    Hi!
    Lovly liriks…… Thanks..you help me…
    Bye

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑