• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মানুষ ধর নিহারে রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে।
ও তোর মন-নয়নে যোগাযোগ করে ॥
নেহারায় চেহারা বন্দী।
কর রে কর একান্তি।
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে।
ত্বরায় মন দারোগা হয়ে কর।
বাও বন্দী স্বরূপ-মন্দিরে।
স্বরূপে আসন যাহার
পবন-হিল্লোলে নেহার
পক্ষান্তরে দেখ এবার
দিব্য চক্ষু প্রকাশ করে।
দ্বি-পক্ষেতে খেলছে খেলা।
নরনারী রূপ ধরে।
অমাবস্যা পূণ্যমাসী
তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্র চাঁদ বাই বরুণ আদি
সে যোগের বাঞ্ছিত আছে রে।
সিরাজ সাঁই বলে রে, লালন
মানুষ সাধ প্রমাণ রে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৫৯-৬০; লালন-গীতিকা, পৃ. ২১-২২ (ধুয়ার ২য় চরণ “ওরে মন নয়নে নয়ন যোগ করে।” রূপে সংকলিত হয়েছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
Next Post:মানুষ ভজলে সোনার মানুষ হবি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑