• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খেলছে মানুষ নীরে ক্ষীরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » খেলছে মানুষ নীরে ক্ষীরে

খেলছে মানুষ নীরে ক্ষীরে
আপন আপন ঘর
বোঝ মন আমার
কেন হেতড়ে বেড়াও কোলের ঘোরে।
শূন্যদেশে মেঘের উদয়
নীরদ বিন্দু বরিষণ তায়
তাতে ফলছে ফল
রঙ-বেরঙ হাল
আজব কুদরতি কল ভাবের ঘরে।
নীর-নদী গভীরে ডোবা কঠিন হয়
ডুবলে কত আজব দেখা যায়
ও সে নীর-ভাণ্ড
পোরা ব্রহ্মাণ্ড
কাণ্ড বলতে আমার নয়ন ঝুরে।
ইন্দ্ৰ ডঙ্কা নাহি সে রাজ্যে
সহজ ধারা ফেরে সহজে
সিরাজ সাঁইর চরণ
মিথ্যা নয় লালন
একবার ডুব দিয়ে দেখ স্বরূপ-দ্বারে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২২৭-২৮।
‘লালন-গীতিকা’য় আভোগের ৪র্থ চরণে ‘চরণ’ স্থলে ‘বচন’ কথান্তর আছে।– পৃ. ২৪। বাংলার বাউল ও বাউল গানে অন্তরার ১ম চরণে ‘শূন্যদেশে’ স্থলে ‘সর্বদেশে’, সঞ্চারীর ২য় চরণে ‘আজব’ স্থলে ‘আজব চীজ’ এবং আতভাগের ১ম চরণে ‘ইন্দ্রডঙ্কা’ স্থলে ‘ইন্দ্ৰডাঙা’ কথান্তর আছে।-পৃ ১১৪। সামান্য কথান্তরসহ গানটি ‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে সংকলিত হয়েছে।– পৃ. ৩০৬-০৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ক্ষম ক্ষম অপরাধ, দাসের পানে একবার চাও হে দয়াময়
Next Post:ক্ষম অপরাধ ওহে দীননাথ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑