• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্ষম ক্ষম অপরাধ, দাসের পানে একবার চাও হে দয়াময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ক্ষম ক্ষম অপরাধ, দাসের পানে একবার চাও হে দয়াময়

ক্ষম ক্ষম অপরাধ, দাসের পানে একবার চাও হে দয়াময়।
বড় তুফানে পড়িয়ে এবার বাবেবারে ডাকি তোমায়।
তোমারি ক্ষমতায় আমি
যা কর তাই পার তুমি
রাখ মার সে নাম-নামি
তোমারি এ জগৎময়।
পাপী অধম তরিতে সাঁই
তোমার পাবন নাম শুনতে পাই
সত্য মিথ্য জানব হে সাঁই
তরাইতে আজ আমায়।
কসুর পেয়ে মার যারে
আবার দয়া হয় তাহারে
লালন বলে, এ সংসারে
আমি কি তোর কেহই নয়।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৫-৪৬
‘বাংলার বাউল ও বাউল গানে’ অন্তরার দুটি চরণ এভাবে লেখা হয়েছে : “রাখো মারো যা করো স্বামী/ তোমার লীলা জগন্ময়।”- পৃ ১৭।
ভাবের ও ভাষার দিক থেকে বিচার করলে লক্ষ্য করা যায় যে, পূর্বোক্ত গানের উপাদান দ্বারাই গানটি রচিত হয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গোসাঁই আমার দিন কি যাবে এই হালে
Next Post:খেলছে মানুষ নীরে ক্ষীরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑