• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো হে অপারের কাণ্ডারী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এসো হে অপারের কাণ্ডারী

এসো হে অপারের কাণ্ডারী।
আমি পড়েছি অকূল পাথারে
দেও আমায় চরণ-তরী।
প্রাপ্ত পথ ভুলে হে এবার
ভব-রোগে জ্বলবো কত
আর তুমি নিজ গুণে শ্রীচরণ দেও
তবে তল পেতে পারি।
কোথা হতে এলাম হেথায়
আবার জানি যাই আমি কোথায়
তুমি মনোরথের সারথি হয়ে
স্বদেশে রও মনেরি৷
পতিতপাবন নাম তোমার হে সাঁই
পাপী তাপী তাইতে দেয় দোহাই
অধীন লালন বলে, তোমা বিনে
ভরসা কারে করি।৷

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৫; লালন-গীতিকা, পৃ. ২৭৯-৮০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:এসো দয়াল, আমায় পার কর ভবের ঘাটে
Next Post:আমার মনের মানুষের সনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑