• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মনের মানুষের সনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে।।
চাতকে প্রায় অহর্নিশি
চেয়ে আছি কাল শশী
হব বলে চরণ-দাসী
তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারালাম তেমন
ও রূপ হেরিয়ে স্বপনে।।
যখন ও রূপ স্মরণ হয়
থাকে না লোক-লজ্জা ভয়
অধীন লালন বলে সদায়
প্রেম যে করে সেই জানে।।

————
সুবোধচন্দ্র মজুমদার, ‘গ্রাম্যসাহিত্য’, বঙ্গদর্শন, বৈশাখ ১৩১৬; লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬৫-৬৬; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৬; লালন-গীতিকা, পৃ. ২৪৮-৪৯ ( সঞ্চারীর ৪র্থ চরণে ‘স্বপনে’ স্থলে ‘দর্শনে’ কথান্তর আছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:এসো হে অপারের কাণ্ডারী
Next Post:আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑