• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীর আইন বোঝা সাধ্য নাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নবীর আইন বোঝা সাধ্য নাই

নবীর আইন বোঝা সাধ্য নাই।
যার যেমন বুদ্ধিতে আসে বলে তাই।
ভেস্তে লায়েক আম্মক সবে
তাই শুনি হাদিস কেতাবে
এমতো কথার হিসাবে
আমি ভেস্তের গৌরব কিসে জানতে পাই।
ঠকলে বলে আম্মক বোকা
সেই আম্মক পায় ভেস্তে জায়গা
এ তো বড় পূর্ণ ধোঁকা
কে ঘুচাবে ধোকা কোথা যাই।
রোজা নামাজ ভেস্তের ভজন
তাই করে কি আম্মক সে জন
বিনয় করে বলছে লালন
থাকতে পারে ভেদ মুরশিদের ঠাঁই।।

———–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৫; লালন-গীতিকা, পৃ. ১৪০-৪১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নবীর আইন পরশ-রতন
Next Post:পারে কে যাবি নবীর নৌকাতে আয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑