• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীর আইন পরশ-রতন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নবীর আইন পরশ-রতন

নবীর আইন পরশ-রতন
চিনলি না মন দিন থাকিতে।
ও রে সুধার লোভে গরল খাইয়া
মলি রে বিষের জ্বালাতে।
ও রে রোজা কর, নামাজ পড়
নূর নবীজীর তরিক ধর
নবীর তরিক না ধরিলে
ঠেকবি রে রোজ হাসরেতে৷
আবার নৈরা মানুষের কথা
শুনিলে মনে লাগে ব্যথা
তাই লালন বলে, ভাঙ্গবি মাথা
পড়েছ কাঠ-গোঁয়ারের হাতে।।

————

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৬ (সম্ভবত সঞ্চারী স্তবকটি অনুপস্থিত।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নবীর অঙ্গে জগত পয়দা হয়
Next Post:নবীর আইন বোঝা সাধ্য নাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑