• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একি আইন নবী করল জারি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » একি আইন নবী করল জারি

একি আইন নবী করল জারি।
পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি৷
শরিয়ত আর মারফত আদায়
নবীর আইনে এই দুই হুকুম সদায়
শরা নবুয়ত
বেলায়ত মারফত
জানতে হয় রে গভীরি৷
নবুয়তে অদেখা ধেয়ান
আছে বেলায়েতে রূপের নিশান
নজর একদিক যায়।
আর দিক আন্ধার হয়
দুই রূপ কিরূপে ঠিক করি।।
শরাকে সরদোষ লেখা যায়
বস্তু মারফত সে ঢাকা আছে তাই
তাই সরপোষ থুই তুলে
ও কি দেয় ফেলে
লালন বস্তু-ভিখারী।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৫-৩৬; লালন-গীতিকা, পৃ. ১৪০ (অন্তরার ৩য় ও ৪র্থ চরণ অসম্পূর্ণ আকারে সংকলিত হয়েছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আহাদে আহমদ এসে নবী নামটি জানালে
Next Post:এমন দিন কি হবে রে আর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑