• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আহাদে আহমদ এসে নবী নামটি জানালে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আহাদে আহমদ এসে নবী নামটি জানালে

আহাদে আহমদ এসে নবী নামটি জানালে।
যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে৷
আহাদ নামে পরওয়ার
আহমদ নাম হল যার
জন্ম-মৃত্যু হয় যদি তার
শরার আইন কৈ চলে৷
নবী যারে মানিতে হয়
উচিত বটে তাই চিনে লয়
পুরুষ কি প্রকৃতি কয়
সৃষ্টি সৃজন-কালে।।
আহাদ নামে কেন ভাই
মানব-লীলা করেন সাঁই
লালন বলে, তবে কেন যাই
অদেখা ভাবুক দলে।।

————

বাউল কবি লালন শাহ, পৃ. ১৬২-৬৩; লালন-গীতিকা, পৃ. ১৯১ (শব্দগত সামান্য কথান্তর আছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আয় গো যাই নবীর দীনে
Next Post:একি আইন নবী করল জারি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑