• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সময় গেলে রে, ও মন সাধন হবে না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সময় গেলে রে, ও মন সাধন হবে না

সময় গেলে রে, ও মন সাধন হবে না।
দিন ধরিয়ে তিন সাধন কেনে করলে না৷
জান না মন খালে বিলে
মীন থাকে না জল শুকালে
কি হয় তার বান্দাল১ দিলে
শুকনো মোহানা।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদি হয় বীজের জোরে
ফল ধরে না।
অমাবস্যা পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
লালন বলে, তার সময়
দণ্ডে করএ না।।

————

৩৬৩. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮৭; লালন-গীতিকা, পৃ, ৩১০ এই গ্রন্থে অন্তরার ৩য় চরণ “কি হয় তারে বাঙ্গাল দিলে।”-রূপে লেখা হয়েছে। এরূপ পাঠ সঠিক নয়। বান্দাল > বাঁধ, আইল (সঠিক পাঠ)।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সমঝে কর ফকিরি মন রে
Next Post:সময় বুঝে বাঁধাল বাধলে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑