• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সমঝে কর ফকিরি মন রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সমঝে কর ফকিরি মন রে

সমঝে কর ফকিরি মন রে।
এবার গেলে আর হবে না।
পড়বি ঘোরে।
অগ্নি যেমন ভস্মে ঢাকা
সুধা তেমনি গরল মাখা (১)
মৈথুন-দণ্ডে যাবে দেখা
বিভিন্ন করে।
বিষামৃত আছে মিলন
জানতে হয় তার কিরূপ সাধন
দেখো যেন গরল ভক্ষণ
কর না হায় রে।
ক’বার করলে আসা-যাওয়া
নিরূপণ কি রাখলে তাহা
লালন বলে, কে দেয় খেওয়া
ভব-মাঝারে।। (২)

————

৩৬২. লালন ফকির : কবি ও কাব্য, প, ২২৮

কথান্তর : ১. অমৃত গরলে মাখা। ২. চিনলে না তারে। লালন-গীতিকা, পৃ. ৫৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সবায় কি তার মর্ম জানতে পায়
Next Post:সময় গেলে রে, ও মন সাধন হবে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑