• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সিরাজুল হক খান, ড.

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সিরাজুল হক খান, ড.
সিরাজুল হক খান, ড. (১৯২৪ — ১৪-১২-১৯৭১) সাতকুচিয়া — নোয়াখালী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং পূর্ব-পাকিস্তানের মুক্তিযুদ্ধ-কালে পাক ফৌজের নিয়োজিত আল-বদর বাহিনী দ্বারা নিহত বুদ্ধিজীবীদের অন্যতম। তিনি ১৯৪৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংসন সহ বি.এ. পাশ করে ২ বছর সরকারী কাজ করার পর ফুলগাজী হাই স্কুলে প্রধান শিক্ষকের পদে যোগ দেন। ১৯৪৯ খ্ৰী. বি. টি. পাশ করে বিভিন্ন সরকারী স্কুলে শিক্ষকতা করেন। ১৯৬৬ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এড. এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট কলেজ থেকে ‘ডক্টর অফ এড়ুকেশন’ ডিগ্ৰী লাভ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক পদে নিযুক্ত হন। তিনি আমেরিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তাঁর লিখিত ইংরেজী, বাংলা ও ইতিহাসের অনেকগুলি পাঠ্যপুস্তক আছে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মো, সাদত আলী ও শিক্ষক মোহাম্মদ সাদেকও ঐ সময়ে পাকবাহিনীর হাতে নিহত হন।
Category: চরিতাভিধান
Previous Post:সিরাজুদ্দীন হোসেন
Next Post:সীতা দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑