• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সিরাজুদ্দীন হোসেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সিরাজুদ্দীন হোসেন
সিরাজুদ্দীন হোসেন (? — ১০-১২-১৯৭১) শর্শূনা–যশোহর। পূর্ব-পাকিস্তানের মুক্তিযুদ্ধ কালে পাক-বাহিনীর হাতে নিহত সাংবাদিক। ১৯৪৫ খ্রী. কলিকাতায় ইসলামিয়া কলেজে পড়া কালে জীবিকার্জনের জন্য ‘দৈনিক আজাদ’ পত্রিকায় ৪০ টাকা বেতনে প্রুফ-রিডারের কাজ করতেন। ১৯৪৭ খ্রী. দেশ-বিভাগের পর পত্রিকাটি ঢাকায় স্থানান্তরিত হলে তিনি সেখানে সহকারী বার্তাসম্পাদক হিসাবে যোগ দেন। ১৯৫৪ খ্রী. থেকে ‘ইত্তেফাক’ পত্রিকায় সাংবাদিকতার কাজ গ্রহণ করেন। ২৬-৩-১৯৭১ খ্রী. পাক-বাহিনীর গোলাবর্ষণে ইত্তেফাক ভবন অগ্নিদগ্ধ হয়। ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘দৈনিক সংবাদ’-এর নিজস্ব সংবাদদাতা ও জামালপুরের সংগ্ৰামী ন্যাপনেতা আহসান আলীও আলবদর বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হন।
Category: চরিতাভিধান
Previous Post:সিরাজদ্দৌলা, নবাব
Next Post:সিরাজুল হক খান, ড.

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑