• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাতকড়ি মুখোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সাতকড়ি মুখোপাধ্যায়
সাতকড়ি মুখোপাধ্যায়। সংস্কৃত সাহিত্যে, শাস্ত্রে এবং ভারতীয় দর্শনচর্চায় খ্যাতনামা পণ্ডিত। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধানরূপে এবং পরে নালন্দাস্থ বৌদ্ধ গবেষণা মন্দিরের সর্বাধ্যক্ষরূপে কাজ করেছেন। ‘The Buddhist Philosophy of Universal Flux’ এবং ‘The Jaina Philosophy of Non-Absolutism’ তাঁর দুখানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্ৰন্থ। শ্ৰীনাথমল টাটিয়ার সহযোগিতায় হেমচন্দ্রকৃত জৈন দর্শনের প্রামাণিক গ্ৰন্থ ‘প্রমাণমীমাংসা’র ইংরেজী অনুবাদও তাঁর অপর উল্লেখযোগ্য কীর্তি। মৃত্যুর পূর্বে জাপানী গবেষক হোজুন নাগাসাকির সঙ্গে তিনি বৌদ্ধ দার্শনিক ও নৈয়ায়িক ধর্মকীর্তির ‘প্রমাণবার্তিক’ গ্রন্থটির ইংরেজী অনুবাদ শুরু করেছিলেন। ইউরোপীয় দর্শনেও তাঁর গভীর জ্ঞান ছিল।
Category: চরিতাভিধান
Previous Post:সাতকড়ি মালাকর
Next Post:সাধনা বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑