• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাতকড়ি মালাকর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সাতকড়ি মালাকর
সাতকড়ি মালাকর। ভেদে–বর্ধমান। সঙ্গীতজ্ঞ সাতকড়ির জন্ম দরিদ্র পরিবারে। জীবিকার সন্ধানে পিতা সপরিবারে কলিকাতায় এসে বসবাস করতে থাকেন। শৈশবেই পিতৃবিয়োগ হওয়ায় লেখাপড়ার সুযোগ তেমন হয়নি। উপরন্তু বসন্তরোগে অন্ধ হয়ে যান। ছোটবেলা থেকেই কাকার সঙ্গে পারিবারিক পেশা-শোলার কাজ করতেন। তাঁদের বংশে সঙ্গীতচর্চা কখনও দেখা যায়নি। দৈবাৎ তাঁর মধ্যেই সঙ্গীতপ্রতিভা প্ৰকাশ পায়। বেহালাবাদক ও গায়ক তুলসী চট্টোপাধ্যায় তাঁর গান শুনে সঙ্গীত-শিক্ষার ব্যবস্থা করে দেন ধ্রুপদ, খেয়াল ও টপ্পা-গুণী গোপালচন্দ্র চক্রবর্তীর কাছে। তাঁর আশ্রয়ে ছ’বছর শিক্ষা করেন। পরে সুপ্ৰসিদ্ধা গায়িকা যাদুমণির কাছেও সঙ্গীত-শিক্ষার সুযোগ হয়েছিল। ১৫/১৬ বছরের সাধনায় সঙ্গীতে পারদর্শী হয়ে উঠলেও উপযুক্ত সম্মান ও প্ৰসিদ্ধি লাভ করতে পারেন নি। এই সম্পদহীন অন্ধ গুণী বেশিরভাগই ঘরোয়া কিংবা ছোটখাটো আসরে বিনা পারিশ্রমিকে সুর সৃষ্টি করে গেছেন। বড় আসরের মধ্যে তিনি ‘নিখিল বঙ্গ সঙ্গীত সম্মেলন’-এ গেয়েছিলেন। চরম দারিদ্র্যের মধ্যে শেষ-জীবন কাটে।
Category: চরিতাভিধান
Previous Post:সাতকড়ি বন্দ্যোপাধ্যায়
Next Post:সাতকড়ি মুখোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑