• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রূপচাঁদ পক্ষী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রূপচাঁদ পক্ষী
রূপচাঁদ পক্ষী (১৮১৫ – ১৮৯০?)। গৌরহরি দাস মহাপাত্র। আদি নিবাস ওড়িশা। তিনি পিতার কর্মস্থল কলিকাতায় বসবাস করতেন। সঙ্গীত-রচয়িতা রূপচাঁদের শাস্ত্ররসাত্মক সঙ্গীত এবং ব্যঙ্গ-বিদ্যুপাত্মক সঙ্গীত সমান মনোহর ছিল। রচিত সমস্ত সঙ্গীতই ‘পক্ষী’ বা ‘খগরাজ’ প্রভৃতি ভণিতাযুক্ত। তিনি ‘পক্ষীর জাতিমালা’ নামে সখের পাঁচালী দল করেন এবং তাতেই সর্বপ্রথম খ্যাতিমান হন। সমসাময়িক ঘটনা নিয়ে তিনি অনেক গান বেঁধেছিলেন। আগমনী, বিজয়াগান, বাউল, দেহতত্ত্ব গান এবং টপ্পা গান রচনাতেও তিনি সমান দক্ষ ছিলেন। কলিকাতায় নাচ-গানের আসরে সুকণ্ঠ গায়ক হিসাবে তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। তাঁর অনেক গান বাংলা ও ইংরেজী শব্দে মিশ্রিত। তাঁর কবির দলের সঙ্গীরা নানা প্রকার পাখীর স্বর অনুকরণে নিজ নিজ নাম গ্ৰহণ করেন। এজন্য তাঁর দলকে ‘পক্ষীর দল বলা হত। বাগবাজারের ধনী শিবকৃষ্ণ মুখোপাধ্যায়। এই দলের পৃষ্ঠপোষকতা করতেন। ফলে এই দলের সদস্যগণ নিষ্কৰ্মা গঞ্জিকাসেবীতে পরিণত হয়।
Category: চরিতাভিধান
Previous Post:রূপচাঁদ অধিকারী
Next Post:রূপমঞ্জরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑