• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রূপচাঁদ অধিকারী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রূপচাঁদ অধিকারী
রূপচাঁদ অধিকারী। বেলডাঙ্গা–মুর্শিদাবাদ। প্ৰাণকৃষ্ণ চট্টোপাধ্যায়। ঢপকীর্তন প্রবর্তনে সমধিক প্ৰসিদ্ধ। তিনি প্ৰথমে শ্ৰীমদ্ভাগবতের কথকতা করতেন ও পরে ঢপ কীর্তন শুরু করে প্রচুর অর্থ উপার্জন করেন। তাঁর কীর্তনে মুগ্ধ হয়ে বেলডাঙ্গার জমিদার জগৎশেঠ তাঁকে কয়েক বিঘা নিষ্কর জমি ও বসবাসের জন্য একটি বাড়ি তৈরী করে দেন। শোনা যায় তাঁর সঙ্গীতের সুরে আকৃষ্ট হয়ে বহু নরনারী তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার পরবর্তী ঢপকীর্তন গায়কদের মধ্যে অঘোরদাস, দ্বারিক দাস, শ্যাম দাস বাউল ও যশোহরের মোহনদাস বাউল বিশেষ উল্লেখযোগ্য। মোহনদাস ‘তুক্কো’র সঙ্গে ‘ছুট’ সঙ্গীত সৃষ্টি করে ঢপ কীর্তনে অভিনবত্ব এনেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রূপ গোস্বামী
Next Post:রূপচাঁদ পক্ষী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑