• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামশরণ পাল

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামশরণ পাল
রামশরণ পাল (১৮শ শতাব্দী)। কর্তাভজা-সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আউলচাদ পূর্ণচন্দ্রের শিষ্য। গুরুর মৃত্যুর পর (১৭৬৯ – ৭০) সম্প্রদায়ের ভাঙন শুরু হলে প্ৰধান দলের তিনি কর্তা হন। তাঁর পত্নী সরস্বতী দেবী (সতীমা) এবং পুত্র দুলালচাঁদের নেতৃত্বে এই শাখাটি সুগঠিত ও প্রসারিত হয়। তাঁর পরে বংশানুক্রমে রামদুলাল ও ঈশ্বরচন্দ্র কর্তা হন। আউলচাঁদকে তারা আদিগুরু বলে পূজা করেন। নদীয়া জেলার ঘোষপাড়া গ্রামে তাদের পীঠ আছে। স্থানটি নিত্যধাম নামেও পরিচিত। কর্তাভজা-সম্প্রদায়ের সাধনা ও উপাসনার ক্ষেত্রে জাতিবিচার নেই, স্ত্রী-পুরুষ ভেদ নেই। বাউলের মত অধ্যাত্ম সঙ্গীত তাদের সাধনার বিশিষ্ট অঙ্গ।
Category: চরিতাভিধান
Previous Post:রামশঙ্কর ভট্টাচার্য
Next Post:রামাই পণ্ডিত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑