• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামশঙ্কর ভট্টাচার্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামশঙ্কর ভট্টাচার্য
রামশঙ্কর ভট্টাচার্য (আনু. ১৭৬১ – ১৮৫৩) বিষ্ণুপুর। গদাধর। তাঁর সাধনার ফলেই বিষ্ণুপুর তথা বাঙলায় ধ্রুপদ গানের চর্চা শুরু হয়। তিনিই প্রথম বাংলায় ধ্রুপদ গান রচনা করেন। কোন কোন মহলের মতে বাংলা ধ্রুপদ গানের প্রথম রচয়িতা রাজা রামমোহন। তাঁর জীবদ্দশায় কোন গান মুদ্রিত হয় নি। রমেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় ‘বিষ্ণুপুর’ গ্রন্থে তাঁর কয়েকটি গান সঙ্কলন করেন। পুত্ৰদ্ধয় রামকেশব ও রমাপতি এবং দীনবন্ধু গোস্বামী, অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, ক্ষেত্রমোহন গোস্বামী প্রমুখ তাঁর শিষ্য ছিলেন। তিনি বিষ্ণুপুররাজ চৈতন্যসিংহের সভাগায়ক হিসাবে ভূমি লাভ করেন। ৯২ বছরের জীবনে একে একে পাঁচ পুত্রের মৃত্যুশোক পেয়েও সঙ্গীতসাধনা করেছেন। রাজসভায় ও স্বগৃহে সঙ্গীতানুষ্ঠান ছাড়াও একটি বাৎসরিক অনুষ্ঠান করতেন। এইটিই বোধ হয় বার্ষিক সঙ্গীতানুষ্ঠানের সর্বপ্রাচীন সংস্থা। পুত্র মাধব বীণকার ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রামলোচন দাস
Next Post:রামশরণ পাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑