• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামপ্রসাদ সেন
রামপ্রসাদ সেন (আনুমানিক ১৭২০ — ১৭৮১)। হালিশহর-চব্বিশ পরগনা। রামরাম। খ্যাতনামা শক্তিসাধক, কবি ও গায়ক। বাল্যকালেই বাংলা, সংস্কৃত, ফারসী ও হিন্দী ভাষায় ব্যুৎপন্ন হন। পিতারমৃত্যুর পর সংসার চালানোর জন্য ১৭/১৮ বছর বয়সে কলিকাতায় মুহুরির চাকরি নেন। অতি অল্পবয়সেই তাঁর মধ্যে কবিত্বশক্তি ও ঈশ্বরভক্তি বিকশিত হয়। অবসর পেলেই শ্যামবিষয়ক গীত রচনা করে হিসাবের খাতায় লিখে রাখতেন। তাঁর মনিব সেই গীতের সন্ধান পেয়ে ৩০ টাকা মাসিক বৃত্তির ব্যবস্থা করলে তিনি সংসার চিন্তা থেকে মুক্ত হন ও ভগবৎসাধনায় মনোনিবেশ করেন। মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁর ভক্তিপূর্ণ সঙ্গীত শুনে তাকে ১০০ বিঘা জমি দান করেন। তাঁর রচিত সঙ্গীত ‘রামপ্রসাদী সঙ্গীত’ নামে পরিচিত। রামপ্রসাদী সুর বা গীতি-ভঙ্গী বাঙলার জনপ্রিয় লোকসঙ্গীত। তিনি ‘বিদ্যাসুন্দর’ কাব্য রচনা করেছিলেন। ‘কালী কীর্তন’ তাঁর একটি ক্ষুদ্র রচনা। ‘কবিরঞ্জন’ উপাধি-প্রাপ্ত ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রামপ্রসাদ তর্কপঞ্চানন
Next Post:রঘুদেব ন্যায়ালঙ্কার

Reader Interactions

Comments

  1. PANKAJ KANTI ROY CHOWDHURY

    August 16, 2025 at 12:33 pm

    Very good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑