• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামপ্রসাদ তর্কপঞ্চানন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামপ্রসাদ তর্কপঞ্চানন
রামপ্রসাদ তর্কপঞ্চানন (১৭০৯ — ১৮১৪) ইলছোবা—হুগলী। ভট্টাচাৰ্যবংশীয় বাঁশবেড়িয়া বিদ্যাসমাজের একজন বিখ্যাত নৈয়ায়িক। কাশীবাসী হয়েছিলেন। ১৭৯১ খ্ৰী. কাশীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হলে ৮২ বছর বয়স্ক রামপ্রসাদ সেখানে ন্যায়ের প্রথম অধ্যাপক নিযুক্ত হন। ২২ বছর অধ্যাপনা করে এপ্রিল ১৮১৩ খ্রী. মাসিক ৫০ টাকা পেনসন ও একটি পরোয়ানা পেয়ে তিনি ১০৩ বছর বয়সে অবসর-গ্ৰহণ করেন। তখন তিনি সম্পূর্ণ অন্ধ, কিন্তু তাঁর পাণ্ডিত্য ও কর্তব্যনিষ্ঠা অটুট ছিল। ইলছোবায় এবং বাঁশবেড়িয়ার চৌবাটিতে তাঁর স্থাপিত শিবমন্দির বিদ্যমান আছে।
Category: চরিতাভিধান
Previous Post:রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
Next Post:রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑