• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাজেশ্বর দাশগুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাজেশ্বর দাশগুপ্ত
রাজেশ্বর দাশগুপ্ত (২৬-৯-১৮৭৮ — ২২-১১-১৯২৬) বিক্রমপুর —ঢাকা। কাশীশ্বর। বরিশাল থেকে প্রবেশিকা, ঢাকা থেকে এফ.এ. এবং শিবপুর ইঞ্জিনীয়ারিং কলেজ থেকে কৃষিবিজ্ঞান পাশ করে ১৯০৪ খ্রী ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল সার্ভিসে যোগ দেন। বাঙলার মধ্যে তিনিই সর্বপ্রথম ঐ বিভাগের ডেপুটি ডিরেক্টর হন। রাজকীয় কৃষি কমিশনে ‘লিয়াজঁ অফিসারে’র কাজ করেন (১৯২৬)। এদেশে তিনিই বৈজ্ঞানিক কৃষি-পদ্ধতির প্রবর্তক। ডেমনষ্ট্রেটরের পদ সৃষ্টি করে চাষীদের হাতে-কলমে বৈজ্ঞানিক কৃষি-পদ্ধতি শেখাবার ব্যবস্থা করার কৃতিত্ব তাঁরই। রাজেশ্বর প্লাউ নামে হালকা ধরনের লাঙ্গলের তিনি উদ্ভাবক। উৎকৃষ্ট বীজভাণ্ডার স্থাপন, কৃষি প্রদর্শনীর ব্যবস্থা, চুঁচুড়ায় কৃষি-বিদ্যালয় প্রতিষ্ঠা ও ঢাকায় কৃষিক্ষেত্রের পত্তন করেন। ‘কৃষিকথা’ নামে বঙ্গীয় কৃষি-বিভাগের প্রথম মাসিক পত্রিকার প্রকাশক ছিলেন। তিনি গো-মহিষাদি গণনা ও পাটের হিসাব (১৯২২) এবং এবিষয়ে বঙ্গীয় বাৎসরিক বিবরণী প্ৰস্তুত করেন। রচিত গ্ৰন্থ: ‘কৃষি বিজ্ঞান’ (৩ খণ্ড), ‘Cattle Wealth of Bengal’ প্রভৃতি।
Category: চরিতাভিধান
Previous Post:রাজেন্দ্ৰশঙ্কর
Next Post:রাজেশ্বরী দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑