• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাজেন্দ্ৰশঙ্কর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাজেন্দ্ৰশঙ্কর
রাজেন্দ্ৰশঙ্কর (? — ২৩-১১-১৯৮২) কালিয়াগ্রাম–যশোহর। পিতা শ্যামশঙ্কর চৌধুরী উদয়পুরের ঝালোয়ার রাজার দেওয়ান ছিলেন। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের এম-এস-সি। যৌবনে খেলোয়াড় হিসাবে নাম ছিল। দেশে ও বিদেশে ভারতীয় কলা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে উদ্যোগী ছিলেন। অগ্ৰজ উদয়শঙ্কর প্রতিষ্ঠিত আলমোড়ার ইন্ডিয়া কালচার সেন্টারের কর্মাধ্যক্ষ ছিলেন। পরবর্তীকালে নিজে বোম্বাইতে ‘সঞ্চারিণী’ নামে কলাকেন্দ্ৰ প্ৰতিষ্ঠা করেন। যার মুখ্য উদ্দেশ্য ছিল বিভিন্ন ঘরানা ও এলাকার তরুণ শিল্পীদের সহায়তা করা। ভারতীয় নাচ ও গান নিয়ে লেখা তাঁর অজস্র প্রবন্ধ সঙ্গীতানুরাগীদের কাছে স্থায়ী সম্পদ। খেয়ালশিল্পী লক্ষ্মীশঙ্কর তাঁর স্ত্রী।
Category: চরিতাভিধান
Previous Post:রাজেন্দ্রলাল মিত্র
Next Post:রাজেশ্বর দাশগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑