• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার
রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার (২৩-৬-১৮৫৪ –- ১৫-৫-১৯৩৬) ভ্যাবলা–চব্বিশ পরগনা। ভারতের যশস্বী শিল্পপতি। ৬ বছর বয়সে পিতৃহীন হয়ে মাতার তত্ত্বাবধানে শিক্ষাপ্ৰাপ্ত হন। প্রেসিডেন্সী কলেজে তিন বছর ইঞ্জিনিয়ারিং পড়ে স্বাধীন ব্যবসায়ের উদ্দেশ্যে একজন অংশীদার নিয়ে ঠিকাদারী শুরু করেন। ক্রমে একজন সুদক্ষ ইঞ্জিনীয়ার ও ঠিকাদার হয়ে ওঠেন। পরবর্তী কালে বিরাট-ব্যবসায়-প্রতিষ্ঠান মার্টিন কোম্পানীর অংশীদার হন। পলতা ওয়াটার ওয়ার্কস, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তাঁরই তত্ত্বাবধানে নির্মিত। মার্টিন কোম্পানীর রেলপথ স্থাপনের কৃতিত্ব তাঁরই। পরে তিনি বার্ন কোম্পানীর প্রধান অংশীদার হন। জনহিতকর কাজে এবং জন্মভূমি বসিরহাটের উন্নতিকল্পে বহু অর্থ দান করেছেন। ১৯০১ খ্রী. প্ৰথমবার এবং পরে ব্যবসায়ের প্রয়োজনে কয়েকবার বিলাত যান। ১৯১১ খ্রী.কলিকাতার শেরিফ হন। ১৯৩১ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিএস-সি (ইঞ্জিনীয়ারিং) উপাধিতে ভূষিত করেন।
Category: চরিতাভিধান
Previous Post:রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ
Next Post:রাজবল্লভ সেন, মহারাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑