• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ
রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ (১৮৭৩ – ১৯৩৫) যশোহর। সংস্কৃতজ্ঞ পণ্ডিত। ১৯০০ খ্ৰী. সংস্কৃত কলেজে স্মৃতিশাস্ত্রের অধ্যাপকপদে নিযুক্ত হন। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন। সমাজসংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অনুসারী ছিলেন। দক্ষিণ কলিকাতায় জগবন্ধু ইনস্টিটিউশন স্থাপনে (১৯১৪), ম্যালেরিয়ার মোকাবিলার জন্য মশক-নাশন সমিতি গঠনে তার সক্রিয় ভূমিকা ছিল। সুলেখক ছিলেন। কালিদাসের রচনাবলীর বঙ্গানুবাদ তাঁর উল্লেখযোগ্য কীর্তি। রচিত গ্ৰন্থ: ‘কালিদাস ও ভবভূতি’, ‘তপোবন’ প্রভৃতি।
Category: চরিতাভিধান
Previous Post:রাজেন্দ্ৰনাথ ঘোষ
Next Post:রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑