• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহাতাবচাঁদ, মহারাজ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহাতাবচাঁদ, মহারাজ
মহাতাবচাঁদ, মহারাজ (১৮২০ — ১৮৭৯)। বর্ধমানাধিপতি তেজশ্চন্দ্রের দত্তকপুত্ৰ মহাতাবর্চাদের শাসনকালে বর্ধমান রাজ্যের নানা বিষয়ে উন্নতি হয়। বিশিষ্ট পণ্ডিত তারকনাথ তর্করাত্ত্বের তত্ত্বাবধানে সংস্কৃত মহাভারতের বঙ্গানুবাদ করিয়ে প্রকাশ করা তাঁর অক্ষয় কীর্তি। এছাড়াও, রামায়ণের পদ্যানুবাদ ও গদ্যানুবাদ এবং ‘চাহার দরবেশ’, ‘হাতেম তাই’ ইত্যাদি ফারসী গল্পের বঙ্গানুবাদ করান। তাঁর রচিত ও প্রকাশিত বহু গান আছে। বাঙলার জমিদারদের মধ্যে তিনিই একমাত্র সম্মানসূচক ‘তোপ’ পাবার অধিকারী ছিলেন। ভিক্টোরিয়ার ‘ভারতেশ্বরী’ উপাধি গ্ৰহণ উপলক্ষে তিনি মহারানীর এক প্রস্তরমূর্তি জনসাধারণকে দান করেন। বর্ধমানের বর্তমান রাজবাড়ি, গোলাপবাগ এবং কৃষ্ণসায়র তাঁর আমলে তৈরী হয়েছিল।
Category: চরিতাভিধান
Previous Post:মহসীন আলী দেওয়ান
Next Post:মহাদেব সরকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑