• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহসীন আলী দেওয়ান

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহসীন আলী দেওয়ান
মহসীন আলী দেওয়ান (১-১-১৯২৯ — ১৯৭১) ভুটিয়াপাড়া-বগুড়া (পূর্ববঙ্গ)। একাধারে অধ্যাপক, সাহিত্যিক, সাংবাদিক ও ব্যবসায়ী। ১৯৫৬ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. পাশ করে কিছুদিন নওগাঁ কলেজে ও বগুড়া আজিজুল হক কলেজে অধ্যাপনা করেন। পরে নিজেই শেরপুরে কলেজ প্রতিষ্ঠা করে তাঁর অধ্যক্ষ হন। দুখণ্ডে প্রকাশিত ‘গল্পের চিড়িয়াখানা’ ছোটদের জন্য লেখা তাঁর গল্প-সঙ্কলন। ‘অতএব’ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক এবং বগুড়া-বুলেটিন’, ‘উত্তরবঙ্গ বুলেটিন’, উত্তরবঙ্গের প্রথম সান্ধ্য দৈনিক ‘জনমত’ প্রভৃতি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। ‘দেওয়ান বুক সেন্টার’ নামে পুস্তক-ব্যবসায়ের একটি প্রতিষ্ঠানও তিনি চালাতেন। স্কুল-কলেজের জন্যও তিনি পাঠ্যপুস্তক রচনা করেছিলেন। পূর্ব-পাকিস্তানের মুক্তি-যুদ্ধকালে তিনি পাক-বাহিনীর হাতে নিহত হন।
Category: চরিতাভিধান
Previous Post:মহম্মদ হারিস
Next Post:মহাতাবচাঁদ, মহারাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑