• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মথুরানাথ তর্কবাগীশ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মথুরানাথ তর্কবাগীশ
মথুরানাথ তর্কবাগীশ। নবদ্বীপ। নৈয়ায়িক, ‘জগদগগুরু’ শ্ৰীীরাম তর্কালঙ্কার। নব্যন্যায়ের সমস্ত আকর-গ্রন্থের ওপর তাঁর রচিত গ্ৰন্থরাজি তাঁর সময়ে বাঙলাদেশে ন্যায়শাস্ত্র-চর্চার পরিসর দূরবিস্তৃত করেছিল এবং বিস্ময়কর বুদ্ধিকৌশল ও লেখনী-শক্তির বলে তিনি এক বরেণ্য আসন লাভ করেছিলেন। মূল চিন্তামণির ওপর রচিত তাঁর টীকাগ্রন্থ ‘মাথুরী ভারতের সর্বত্র আদৃত হয়। ‘সিদ্ধান্তরহস্য’ তাঁর মৌলিক গ্ৰন্থ। রামভদ্র সার্বভৌম তাঁর গুরু, জগদীশ তর্কালঙ্কার সতীর্থ এবং ত্ৰিবেণীর জগন্নাথ তর্কপঞ্চাননের পিতামহ হরিহর তর্কালঙ্কার তাঁর ছাত্র ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:মতিলাল শীল
Next Post:মথুরামোহন চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑