• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মতিলাল শীল

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মতিলাল শীল
মতিলাল শীল (১৭৯২ — ২৯-৫-১৮৫৪) কলুটোলা-কলিকাতা। চৈতন্যচরণ। ফোর্ট উইলিয়ামে সামরিক কর্মচারীদের প্রয়োজনীয় সামগ্ৰী সরবরাহ দিয়ে অর্থোপার্জন শুরু হয়। পরে শিশি-বোতল ও ছিপির ব্যবসায় শুরু করেন। কিছুদিন তিনি বালিখালের কাস্টমস। দারোগা ছিলেন। ১৮২০–৩৪ খ্ৰী. বিভিন্ন ইউরোপীয় প্রতিষ্ঠানের মুৎসদীর কাজ করেন। এই সময়ে আমদানী-রপ্তানী বাণিজ্যে লিপ্ত হয়ে ক্ৰমে তিনি রুস্তমজী কাওয়াসজী ও দ্বারকানাথ ঠাকুরের মত প্ৰতিপত্তিশালী ও বিখ্যাত ব্যবসায়ী হন। জাহাজী শিল্পে আত্মনিয়োগ করে বিদেশীদের সঙ্গে প্ৰতিযোগিতা করেন। আন্তর্দেশীয় জাহাজী ব্যবসায়ে তিনিই প্ৰথম বাষ্পীয়পোত ব্যবহার করেন। ১৮৪৩ খ্রী. শীলাস ফ্রী কলেজ প্রতিষ্ঠা করে ইহুদী শিক্ষকদের দ্বারা ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা করেন। বিভিন্ন জনহিতকর কাজে প্রচুর অর্থ ব্যয় করেছেন। হিন্দু চ্যারিট্যাবল ইনস্টিটিউশন (১-৩-১৮৪৬) ও হিন্দু মেট্রোপলিটান কলেজ (মে ১৮৫৩) স্থাপনে সহযোগিতা ও অর্থসাহায্য করেন। বেলঘরিয়া অতিথিশালা (১৮৪৬) এবং স্নানাধীদের জন্য গঙ্গাতীরে মতিলাল ঘাট স্থাপন করেন। এছাড়াও কলিকাতা মেডিক্যাল কলেজের জন্য তিনি বিস্তীর্ণ জমি দান করেছিলেন। ‘ধৰ্মসভার’ একজন নেতৃস্থানীয় হলেও বিদ্যাসাগর-প্রবর্তিত বিধবা-বিবাহ আন্দোলনের সমর্থক ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:মতিলাল রায়
Next Post:মথুরানাথ তর্কবাগীশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑