• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বীরেন্দ্র চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বীরেন্দ্র চট্টোপাধ্যায়
বীরেন্দ্র চট্টোপাধ্যায় (২-৯-১৯২০ – ১১-৭-১৯৮৫) বিক্রমপুর-ঢাকা। কলিকাতা রিপন স্কুল ও কলেজের ছাত্র। সমাজ-মানসের এই কবির কবিতায় ভাষিত হয়েছে সমগ্ৰ দুনিয়ার প্রতারিত বিপন্ন মানুষের বেদনা, মানবতা-বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্ৰ-প্ৰতিবাদ। অন্যদিকে রোমান্টিকের মত সমাজ জীবনের সুন্দর স্বপ্নকে শেষ মুহুর্ত পর্যন্ত রক্ষা করে গেছেন। প্রথম জীবনে অনুশীলন দলের সঙ্গে ও পরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘গ্রহচ্যুত’ (১৯৪২)। তবে ‘রানুর জন্য’ (১৯৫২) বইটিই তাকে পরিচিত ও প্রতিষ্ঠিত করে। তাঁর ‘উলুখড়ের কবিতা’, ‘লখিন্দর’, ‘জাতক’, ‘সভা ভেঙে গেলে’, ‘রাস্তায় যে হেঁটে যায়, ‘মানুষ খেকো বাঘেরা বড় লাফায়, ‘এই জন্ম জন্মভূমি’, ‘পৃথিবী ঘুরছে’, ‘ভিয়েতনাম ভারতবর্ষ’, ‘শীত বসন্তের গল্প’, ‘বেঁচে থাকার কবিতা’, ‘আমার কবিতা’ প্রভৃতি উল্লেখযোগ্য। দীর্ঘদিন আধুনিক বাংলা কবিতার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছু কবিতার বুলেটিন প্রকাশ করেছেন। রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:বীরেন্দ্ৰকিশোর রায়চৌধুরী
Next Post:বীরেন্দ্ৰনাথ গঙ্গোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑