• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বীরেন্দ্ৰকিশোর রায়চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বীরেন্দ্ৰকিশোর রায়চৌধুরী
বীরেন্দ্ৰকিশোর রায়চৌধুরী (১৫-৭-১৯০৫ – ৩-৭-১৯৭৫) গৌরীপুর-ময়মনসিংহ। গৌরীপুর রাজপরিবারের বিখ্যাত ব্ৰজেন্দ্ৰকিশোর। সঙ্গীতশাস্ত্ৰে অগাধ পণ্ডিত্যের অধিকারী ও বিশিষ্ট যন্ত্রসঙ্গীত-শিল্পী। তানসেন-বংশীয় মহম্মদ আলি খ্যা সাহেবের কাছে ধ্রুপদ সঙ্গীত ও সুরীশূঙ্গার-বাদন শিক্ষা করেন। সুরশৃঙ্গার, রবাব ও বীণ-বাদনে বিশেষ পারদর্শী ছিলেন। সঙ্গীত-জগতের বহু রকমের সংস্থার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কেন্দ্রীয় সঙ্গীত-নাটক-নৃত্য আকাডেমির সদস্য ও ধর্মজীবনে ঋষি অরবিন্ধের শিষ্য ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘হিন্দুস্থানী সঙ্গীতে তানসেনের স্থান’, ‘রাগ সঙ্গীত’, ‘উত্তর ভারতীয় সঙ্গীত কলা’, ‘তন্ত্রের তত্ত্ব ও সাধনা’, ‘তন্ত্র ও শ্ৰীঅরবিন্দ’ প্রভৃতি। তিনি এবং প্রফুল্লকুমার রায় ‘হিন্দুস্থানী সংগীতের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন।
Category: চরিতাভিধান
Previous Post:বীরু চট্টোপাধ্যায়
Next Post:বীরেন্দ্র চট্টোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑