• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিমানবিহারী মজুমদার, ভারতরত্ন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিমানবিহারী মজুমদার, ভারতরত্ন

বিমানবিহারী মজুমদার, ভারতরত্ন (৭-১-১৯০০ – ১৮-১১-১৯৬৯) কুমারখালি-নদীয়া। সাহিত্যিক শ্ৰীশচন্দ্র। নবদ্বীপ হিন্দু স্কুল থেকে ১৯১৭ খ্রী. ম্যাট্রিক, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ইতিহাসে দ্বিতীয় স্থান অধিকার করে বি. এ. এবং ১৯২৩ খ্রী. ইতিহাসে এম-এ পরীক্ষায় প্ৰথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন ও পরে অর্থনীতিতেও এমএ পাশ করেন। এরপর পাটনা বি. এন. কলেজে ইতিহাস ও অর্থনীতির অধ্যাপক হন এবং এখানে অধ্যাপনাকালে ‘History of Political Thought: From Rammohun to Dayananda: 1821–84’ এবং এইসঙ্গে এর সহায়ক গ্ৰন্থ ‘History of Religious Reformatinion in India in the Nineteenth century’ গ্ৰন্থ রচনা করে ১৯৩২ খ্রী. প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন। ‘চৈতন্যচরিতের উপাদান’ গবেষণা-গ্ৰন্থ বাংলায় রচনা করে ১৯৩৭ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পি-এইচডি, হন। বাংলায় রচিত গবেষণা-গ্ৰন্থ এই প্ৰথম সম্মান লাভ করে। ব্যবহারিক ক্ষেত্রে ইতিহাস ও অর্থনীতিতে পাণ্ডিত্য এবং প্রতিষ্ঠা অর্জন করলেও বৈষ্ণব সাহিত্য-বিষয়ক বহু মূল্যবান গ্ৰন্থ তিনি রচনা করেন। বৈষ্ণব-সমাজে একজন শীর্ষস্থানীয় শ্ৰদ্ধেয় ব্যক্তি ছিলেন। বৈষ্ণবধর্ম ছাড়া অন্যান্য বিষয়েও গ্ৰন্থ রচনা করেছেন। জীবনের অধিকাংশ সময় পাটনাতেই কাটান। ১৯৪৫ খ্রী. আরায় হরপ্রসাদ জৈন কলেজের অধ্যক্ষ হয়ে কলেজের যথেষ্ট উন্নতি করেন। ১৯৫২ খ্রী. বিহার বিশ্ববিদ্যালয়ের কলেজ-পরিদর্শক নিযুক্ত হন। ১৯৫৯ খ্রী. অবসর নেন। ১৯৬৫ খ্রী. থেকে আমৃত্যু পাটনা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি গবেষক অধ্যাপক ছিলেন। তাঁর অন্যান্য সম্পাদিত ও সঙ্কলিত গ্ৰন্থ: ‘চণ্ডীদাসের পদাবলী’, ‘ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য’, ‘পাঁচশত বৎসরের পদাবলী’, ‘শ্ৰীশ্ৰীক্ষণদাগীতচিন্তামণি’ ইত্যাদি।

Category: চরিতাভিধান
Previous Post:বিমলানন্দ নাগ, রেভারেন্ড
Next Post:বিরাজমোহন দাশগুপ্ত, রায়বাহাদুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑