• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিমলানন্দ নাগ, রেভারেন্ড

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিমলানন্দ নাগ, রেভারেন্ড

বিমলানন্দ নাগ, রেভারেন্ড (১৮৬৯ – ১৬-৩-১৯৩৭) রাজনগর-ঢাকা। বি, এ, নাগ নামে সমধিক প্ৰসিদ্ধ। ১৮৯১ খ্রী. খ্ৰীষ্টধর্ম গ্ৰহণ করেন এবং ১৯০০ খ্রী ব্যাপটিস্ট মিশনের কাজে যোগদান করে সম্মানিত পদ পান। রাজনীতি-ক্ষেত্রে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের শিষ্য ছিলেন। পরে কংগ্রেস ত্যাগ করে বাঙলার ন্যাশনাল লিবারেল লীগের প্রথম সম্পাদক হন। কলিকাতা কর্পোরেশনের কাউন্সিলর, বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন, বঙ্গীয় ব্যবস্থাপক সভা প্রভৃতির সদস্য ছিলেন। ১৯৩৪ খ্রী. বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ড ব্যাপটিস্ট কংগ্রেসের সহ-সভাপতি নির্বাচিত হয়ে সেখানে যান। ভারতীয়দের মধ্যে তিনিই সর্বপ্রথম এই সম্মানিত পদ পান।

Category: চরিতাভিধান
Previous Post:বিমলা দাস
Next Post:বিমানবিহারী মজুমদার, ভারতরত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑