• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বশীশ্বর সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বশীশ্বর সেন

বশীশ্বর সেন (১৮৮৭ – ১৯৭১)। বিষ্ণুপুর-বাঁকুড়া। শিক্ষাবিদ সুরেশ্বর। ১৯১১ খ্রী বি.এ. পাশ করে আচার্য জগদীশচন্দ্রের বিশেষ সহকারিরূপে বিশ্বভ্রমণে যান। ভারতের কৃষি-বিষয়ক গবেষণায় অগ্রণী তিনি আলমোড়ায় স্বামী বিবেকানন্দের স্মরণে একটি উদ্ভিজ গবেষণাকেন্দ্ৰ স্থাপন করেন। বর্তমানে এটি এই বিষয়ে ভারতের প্রধান গবেষণা-কেন্দ্ররূপে পরিগণিত। এটি প্ৰথমে তাঁর কলিকাতা ভবনের সংলগ্ন ছিল; পরে ১৯৩৬ খ্রী আলমোড়ায় স্থানান্তরিত হয়। তিনি কৃষি-বিষয়ে জোয়ার, বাজরা, সঙ্কর-জাতীয় ভুট্টা ইত্যাদির ওপর ১৯৪৮ খ্ৰী থেকে গবেষণা পরিচালনা করেন। তাঁর গবেষণাকেন্দ্ৰেই কৃত্রিম সার থেকে ছত্রাক-চাষ প্রচেষ্টা সফল হয়। ব্রিটেনের ফিজিওলজিক্যাল সোসাইটি ও আমেরিকার বোটানিক্যাল সোসাইটির সভ্য এবং ভারতের দেশরক্ষাবিভাগে কৃষি-বিষয়ক পরামর্শদাতা ছিলেন। ভারত সরকার তাকে ১৯৫৭ খ্রী. ‘পদ্মভূষণ’ উপাধি দেন এবং ১৯৬২ খ্রী. তিনি ‘ওয়াতুমল ফাউন্ডেশন’ পুরস্কার দেন।

Category: চরিতাভিধান
Previous Post:বলেন্দ্রনাথ ঠাকুর
Next Post:বসন্তকুমার চট্টোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑