• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বলেন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বলেন্দ্রনাথ ঠাকুর

বলেন্দ্রনাথ ঠাকুর (৬-১১-১৮৭০ – ২০-৮-১৮৯৯) জোড়াসাঁকো-কলিকাতা। বীরেন্দ্রনাথ। পিতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ। ১৮৮৬ খ্রী. হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। বাংলা প্ৰবন্ধ সাহিত্যে তিনি এক নূতন আদর্শের স্থাপয়িতা। কবিত্বময় গদ্যে তিনি সাহিত্য ও ললিতকলা-বিষয়ক সমালোচনা গ্ৰন্থ ‘চিত্র ও কাব্য’ রচনা করেন। ‘মাধবিকা’ ও ‘শ্রাবণী’ তাঁর দু’খানি কাব্যগ্রন্থ। ‘ভারতী’, ‘বালক’, ‘সাহিত্য’ প্ৰভৃতি পত্রিকায় তাঁর প্রবন্ধাবলী প্ৰকাশিত হত। ব্ৰহ্মসঙ্গীত রচনাতেও দক্ষ ছিলেন। খুল্লতাত রবীন্দ্রনাথের–তৎকালীন সাহিত্য-কর্মের তিনি ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। স্বদেশী বস্ত্রের কারবারেও তিনি অগ্ৰণী ছিলেন। জীবনের শেষভাগে আৰ্য-সমাজের সঙ্গে ব্ৰাহ্মসমাজের মিলন সাধনে তিনি একাগ্র ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:বলাই বৈষ্ণব
Next Post:বশীশ্বর সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑