• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰেমানন্দ সরকার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰেমানন্দ সরকার

প্ৰেমানন্দ সরকার। মেদিনীপুরের মালঙ্গী (লবণশিল্প কারিগর) আন্দোলনের অন্যতম নায়ক। ১৮০৪ খ্রী তিনি লবণের কারখানায় ঘুরে ঘুরে ধর্মঘট করে দাবি আদায়ের জন্য মালঙ্গীদের সঙ্ঘবদ্ধ করতে থাকেন। তাঁর নেতৃত্বে কয়েকশত নিম্নস্তরের মালঙ্গী কোম্পানীর লবণ-কারখানার সমগ্র পরিচালন-ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মালঙ্গীদের উৎপাদিত লবণের মূল্যবৃদ্ধির দাবি নিয়ে তারা কাঁথির লবণ অফিসের ইংরেজ এজেন্টের কাছারি ঘেরাও করায় এজেন্ট অনন্যোপায় হয়ে মালঙ্গীদের সকল দাবি পূরনের প্ৰতিশ্রুতি দিতে বাধ্য হন।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰেমানন্দ ভারতী
Next Post:প্রিয়নাথ মুখোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑