• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰেমানন্দ ভারতী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰেমানন্দ ভারতী

প্ৰেমানন্দ ভারতী (১৮৫৭ – ১৯১৪) কলিকাতা। পূর্ব নাম সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পাশ্চাত্য বিদ্যায় কৃতবিদ্য হয়ে তিনি শেষে বৈষ্ণব সন্ন্যাসীর বেশে ১৯০২ খ্রী ইউরোপ ও আমেরিকায় যান এবং তথায় প্ৰেমধৰ্ম প্রচার করেন। সন্ন্যাসগ্রহণের পূর্বে তিনি স্বদেশ ও আমেরিকায় অনেকগুলি পত্রিকা, যথা ‘লাইট অফ ইণ্ডিয়া’, ‘দি সান’, ‘দি টাইমস অ্যান্ড দি এক্সচেঞ্জ গেজেট’, ‘দি ডেজ নিউজ’, ‘লাইট অফ এশিয়া’ প্রভৃতির সম্পাদনা করেছিলেন। ইংরেজীতে তাঁর রচিত গ্ৰন্থ : ‘প্রেমাবতার শ্ৰীকৃষ্ণ’। প্যারিস শহরে ও আমেরিকায় কিছু লোক তাঁর শিষ্যত্ব গ্ৰহণ করেন। কাউন্ট টলস্টয় ও মি. স্টেড প্রমুখ ব্যক্তিদের সঙ্গেও তাঁর পরিচয় হয়।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰেমানন্দ দত্ত
Next Post:প্ৰেমানন্দ সরকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑