• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রতাপচন্দ্র ঘোষ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রতাপচন্দ্র ঘোষ

প্রতাপচন্দ্র ঘোষ (২৫-১২-১৮৪৫ – ১৯২১) শুরশুনা-চব্বিশ পরগনা। ডিরোজিয়ান হরচন্দ্ৰ। বি-এ পাশ করে এশিয়াটিক সোসাইটির সহকারী গ্রন্থাগারিক হিসাবে কয়েকবছর কাজ করেন। পরে কলিকাতার ডিড ও জয়েন্ট স্টক কোম্পানীর রেজিস্ট্রর নিযুক্ত হন। ১৮৬৫-৮০ খ্রী. কলিকাতায় জাস্টিস অব দি পীস এবং ১৮৮৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নিবাচিত হন। চাকরি জীবনেই বৌদ্ধশাস্ত্ৰ অধ্যয়ন, অনুশীলন ও গবেষণায় মনোনিবেশ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে, মকরন্দ ঘোষের অধস্তন চতুর্দশ বংশধর রাম-ই মঞ্জুরাম মঞ্জুশ্ৰী। তিনি ইংরেজী, বাংলা, সংস্কৃত, পালি ও তিব্বতী ভাষা জানতেন। তাঁর রচিত বিশেষ উল্লেখযোগ্য উপন্যাস : ‘বঙ্গাধিপ পরাজয়’ (২খণ্ড)। অনেকের মতে এটি প্রথম তথ্যনির্ভর ঐতিহাসিক উপন্যাস। এ ছাড়াও নানা বিষয়ে তাঁর বহু অমুদ্রিত রচনা আছে। নিজ বাড়িতে তাঁর সংগৃহীত পাথরের কাজ ও পাথরের খোদিত নানা পৌরাণিক মূর্তি দ্রষ্টব্য বস্তু হিসাবে উল্লেখযোগ্য।

Category: চরিতাভিধান
Previous Post:প্রতাপচন্দ্র গুহ রায়
Next Post:প্ৰতাপচন্দ্র মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑