• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রতাপচন্দ্র গুহ রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রতাপচন্দ্র গুহ রায়

প্রতাপচন্দ্র গুহ রায় (২১-২-১৮৮৭ – ১৯৮২) মাদারিপুর—ফরিদপুর। যুগান্তর পার্টির সদস্য ছিলেন। পরে গান্ধীজীর জাতীয় আন্দোলনে যোগ দেন। তাঁর স্ত্রী শৈবলিনী দেবীও তাকে রাজনৈতিক কাজে সাহায্য করতেন। দেশবন্ধু চিত্তরঞ্জনের সংস্পর্শে এসে স্বরাজ্য পার্টির একজন সংগঠক হয়ে ওঠেন। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করায় মোট ১৫ বছর কারাগারে বন্দী থাকেন। ১৯৫২ – ৬৫ খ্ৰী. বিধান পরিষদের ডেপুটী চেয়ারম্যান এবং ১৯৬৯ খ্রী. বিধান পরিষদ উঠে যাওয়া পর্যন্ত তাঁর চেয়ারম্যান ছিলেন। ‘নায়ক, মর্মবাণী ও মাতৃভূমি দৈনিকের সম্পাদনা করেন। রচিত গ্ৰন্থ: ‘প্ৰজাশক্তি’, ‘সুরুচির ভাগ্য’, ‘প্রগতি’, ‘দশানব’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰফুল্ল ঘোষ
Next Post:প্রতাপচন্দ্র ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑