• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পূর্ণচন্দ্র দাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » পূর্ণচন্দ্র দাস

পূর্ণচন্দ্র দাস (১-৬-১৮৮৯ – ৪-৫-১৯৫৬) সমাজ-ইশিবপুর-ফরিদপুর। কাশীনাথ। ১৯১০ খ্ৰী মাদারীপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলিকাতা বঙ্গবাসী কলেজে পড়ার সময় বিপ্লবী কাজের প্রেরণায় কলেজ ছেড়ে দিয়ে মাদারীপুরে নিজস্ব একটি বিপ্লবী দল গঠন করেন। ১৯১৪ – ১৫ খ্রী তিনি বাঘা যতীনের সঙ্গে কাজ করেন। বালেশ্বরের ট্রেঞ্চযুদ্ধে বাঘা যতীনের ৪ জন পার্শ্বচর তাঁরই দলের কর্মী ছিলেন। ১৯১৩ খ্রী ফরিদপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এবং কিছুদিন পর মুক্তি পান। কিন্তু ১৯১৪ খ্রী. ভারত-রক্ষা আইনে ধৃত হয়ে ১৯২০ খ্রী. পর্যন্ত জেলে আটক থাকেন। পরে তিনি সুভাষচন্দ্রের নবগঠিত ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত হন এবং ১৯৪০ খ্রী. পুনরায় গ্রেপ্তার হয়ে ১৯৪৬ খ্রী. মুক্তি পান। দেশবিভাগের পর দলীয় রাজনীতি ত্যাগ করেন এবং কলিকাতায় উদ্বাস্তু পুনর্বাসন বোর্ডের সদস্য হয়ে। বাস্তুহারাদের কল্যাগে তৎপর হন। বালিগঞ্জে সুবোধ নামে এক প্ৰাক্তন বিপ্লবীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু ঘটে।

Category: চরিতাভিধান
Previous Post:পূরণচাঁদ নাহার
Next Post:উইলিয়ম হপকিন্স পিয়ার্স

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑