• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উইলিয়ম হপকিন্স পিয়ার্স

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » উইলিয়ম হপকিন্স পিয়ার্স

পিয়ার্স, উইলিয়ম হপকিন্স (১৪-১-১৭৯৪ – ১৮৪০) বার্মিংহাম-ইংল্যান্ড। ১৮১৭ খ্রী. রেভারেন্ড ওয়ার্ডের আমন্ত্রণে সস্ত্রীক শ্ৰীরামপুরে চলে আসেন। ১৮১৮ খ্রী. কলিকাতায় এসে লন্ডন ব্যাপটিস্ট মিশনের কলিকাতা শাখা স্থাপন করেন। তাঁর তত্ত্বাবধানে স্থাপিত মিশনারী প্রেস অল্পদিনেই কলিকাতার বিখ্যাত ছাপাখানায় পরিণত হয়। তিনি স্কুল বুক সোসাইটির সম্পাদক হন এবং বাঙলার বিভিন্ন গ্রামে মিশনারীর কাজ পরিচালনা করেন। নারীশিক্ষা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি মূল হিব্রু থেকে বাংলায় ও ফারসী ভাষায় বাইবেল অনুবাদ করেন। ‘কৃষ্ণপ্ৰসাদের জীবনী’ (১৮১৯), ‘সত্য আশ্রয়’ (১৮২৮) এবং ‘ভূগোল বৃত্তান্ত’ (১৮২৯) তাঁর তিনটি মুদ্রিত বাংলা রচনা।

Category: চরিতাভিধান
Previous Post:পূর্ণচন্দ্র দাস
Next Post:উইলিয়াম উইনস্ট্যানলি পিয়ার্সন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑